শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

পদ্মায় নৌকা ডুবিতে দুই নারীর মৃত্যু

নিউজ রুম / ১৯৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

আবু সালে মো ফাততাহ :
রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় আছিয়া ও রাশিদা নামের দুই নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নৌ পুলিশের ভাষ্যমতে, সোমবার সকালে নিহত আছিয়া ও রাশেদা খড় কাটতে পদ্মার ওপারে যান।
সন্ধ্যায় নৌকাযোগে এপারে ফেরার পথে তারা ঘুমিয়ে পড়েন। মাঝ নদীতে পানির স্রোতে নৌকা উল্টে গেলে অন্যরা সাঁতরে তীরে উঠলেও ঘুমিয়ে থাকার কারণে তারা ডুবে যান। পরে ভাসমান অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর