শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

দেশ মাতৃকাকে যেকোন বহিঃশত্রুর আক্রমন থেকে রক্ষার জন্য সদা প্রস্তুত থাকতে হবে-সেনা প্রধান

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশ মাতৃকাকে যেকোন বহিঃশত্রুর আক্রমন থেকে রক্ষার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। যেকোন প্রয়োজনে ত্যাগের মানসিকতা রাখতে হবে।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর আন্তঃফরমেশন এ্যাসল্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, যত অস্ত্র আমরা কিনিনা কেন, যত ডিজিটালাইজড হই না কেন, যারা এগুলো পরিচালনা করবে তারা যদি সুদক্ষ না হয় এগুলো ব্যর্থ হয়। সেনাবাহিনীতে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম।
রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ১০ আর্টিলারি ব্রিগ্রেড এই প্রতিযোগিতার আয়োজন করে।
গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সম্পন্ন হওয়া এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগ্রেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তপু মোল্লা ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক গোলাম রাব্বানী ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান, সেনা সদর হতে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সেনা সদর ও আর্টডক এর প্রতিনিধি অফিসারগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর