শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদুকে মামলা

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
তথ্য গোপন করে প্রায় ৯২ লক্ষ ৫৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে কক্সবাজারের টেকনাফের নুরুল হোছাইন (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে দুদক।
সোমবার (২১ নভেম্বর) বিকলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক তুষার আহমেদ দুদক আইননের ২০০৪-এর ২৬(২) ও ২৪(১) ধারায় মামলাটি নথিভুক্ত করেন । যার নং-২।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক রিয়াজ উদ্দীন।
অভিযুক্ত নুরুল হোছাইন টেকনাফ সদরের অলিয়াবাদ এলাকার মৃত আমির হোসাইনের পুত্র। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,
২০১৮ সালের ২ জানুয়ারি টেকনাফ অলিয়াবাদের বাসিন্দা নুরুল হোছাইন ও তার ভাই আব্দুর রহিমের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একই বছরের ২২ জানুয়ারি কর্মকর্তা নিয়োগ করা হয়।
অভিযোগটি অনুসন্ধানকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর নুরুল হোসাইন ও তার ভাইয়ের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করে দুদক। একই বছরের ২৯ অক্টোরব সম্পদ বিবরণী দাখিলের আদেশও জারি করে।
একাধিকবার সময় ক্ষেপনের পর সম্পদ বিবরণী দুদকে দাখিল করে নুরুল হোছাইন। দাখিল করা বিবরণীতে তিনি
ও তার স্ত্রীর নামে ১৪ লক্ষ ৯ হাজার ৭শ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদান করেছেন। এবং সর্বমোট ১৫ লক্ষ ৭ হাজার ২৬৩ টাকার স্থাবর সম্পদের তথ্য প্রদান করেন।
এজাহারে আরো উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে অনুসন্ধানকালে সর্বমোট ১ কোটি ৩ লক্ষ ৯৭ হাজার ৫২৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে তিনি
৯২ লক্ষ ৫৬ হাজার ১৬৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭(১) ধারায় শান্তিযোগ্য অপরাধ।
মামলার বাদী রিয়াজ উদ্দীন বলেন,
সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করা এবং ৯২ লক্ষ ৫৬ হাজার ১৬৩ টাকার সম্পদ অর্জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর