শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজারের প্রথম নারী আওয়ামীলীগ সভাপতি

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে প্রথম বারের মতো ভোটের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হলেন এক জন নারী। এ ঘটনাকে নারীদের এগিয়ে যাওয়ার বিশেষ ঘটনা হিসেবে দেখছে অন্য নারী নেত্রীরা।
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফ জাহান কাজল।
শনিবার (২৩ জুলাই) সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তাকে সভাপতি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আশরাফ জাহান কাজলকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন দলীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আশরাফ জাহান কাজল উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহামুদুল হক চৌধুরীর সহধর্মিনী ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর মা
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন,আমাদের দলীয় নেত্রী বলেছেন নারীদের অগ্রাধিকার দিতে হবে। আমরা এখানে ভোটের মাধ্যমে জেলায় প্রথম বারের মতো একজন নারীকে আওয়ামীলীগের সভাপতি হিসেবে পেলাম।
কক্সবাজারের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদ বলেন, নারীদের এগিয়ে যাওয়ার বিশেষ ঘটনা হচ্ছে এ টি। আমাদের জন্য অনেক ভাল একটি খবর। আমার নেত্রী বলেছেন সব কিছুতেই যেন সমানতালে নারীরা এগিয়ে থাকেন।


আরো বিভিন্ন বিভাগের খবর