শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

বরিশালে তিনদিন ব্যাপী চরমোনাই মাহফিল শুরু

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সাইদুর রহমান পান্থ, বরিশাল :
বরিশালে শুরু হয়েছে তিনদিন ব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল। বরিশালের চরমোনাইতে শুক্রবার জুমার নামাজের পর এ মাহফিলের উদ্বোধন করেন পির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। উদ্বোধনী বয়ানে তিনি বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয়। পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। মাহফিল এলাকায় শৃঙ্খলা রক্ষার্থে পুলিশসহ বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনায় স্বেচ্ছাসেবকরা কাজ করছে। মাহফিলে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।উল্লেখ্য, সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিলের ২য় দিন সকাল ১০টায় জাতীয় ওলামা সম্মেলন এবং ৩য় দিন সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর