শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বাহাদুরের পর রংমালার মৃত্যু

নিউজ রুম / ৩১৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সাকলাইন আলিফঃ
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২৪ ঘন্টার ব্যবধানে বয়সের ভারে নুয়ে পড়া ৮৬ বছর বয়সী রংমালা নামে আরো এক স্ত্রী হাতির মৃত্যু হয়েছে।
বুধবার ( ৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এটি মারা যায়। এর আগে সোমবার বিকালে সৈকত বাহাদুর নামক আরো একটি হাতি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
পার্কের ভেটেরিনারী সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইন জানান, রংমালা দীর্ঘ দুইবছর ধরে অসুস্থ ছিলেন।
এই হাতিটিকে সার্জারী করা হয়। এরপর থেকে চিকিৎসকের তত্বাবধানে ছিল রংমালা। সাফারি পার্কের তত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, বার্ধক্যের ভারে জর্জরিত হাতি রংমালা দুই বছর ধরে অসুস্থ ছিল। বুধবার বিকালে হাতিটি মারা যায়। পরে হাতিটি মাঠিতে পুঁতে ফেলা হয়েছে।
মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে সাফারি পার্কে টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতি শাবক যমুনাসহ ছোট-বড় ৪টি হাতি রয়েছে। হাতি মৃত্যুর বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর