শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

স্বামীর ৬০ শতক জমির কাঁচা ধান কেটে সাবাড় করল স্ত্রী

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
চকরিয়ায় স্বামীর সাথে বিরোধের জের ধরে স্বশস্ত্রবাহিনী দিয়ে স্বামীর ৬০ শতক জমির কাঁচা ধান কেটে সাবাড় করল স্ত্রী।
মঙ্গলবার দিবাগত রাতে কৈয়ারবিল ইউনিয়নের নাইনার বিল এলাকায় এঘটনা ঘটে।
ভূক্তভোগি স্বামী উপজেলার কৈয়ারবিল ইউপির ভরইন্যারচর এলাকার মৃত গুরা মিয়ার ছেলে জসিম উদ্দিন।
এ ঘটনায় ভূক্তভোগি জসিম উদ্দিন বাদী হয়ে তার স্ত্রী রুজিনা আকতার-সহ তিন জনকে আসামি করে অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জসিম উদ্দিনের তিন সন্তানের জননী রোজিনা আক্তারের সাথে পৌরসভার ১নং ওয়ার্ড আমান পাড়া গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র গিয়াসউদ্দিনের সাথে দীর্ঘদিনের অবৈধ পরকিয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের সংসারে অশান্তি বিরাজ করে আসছে।
গত ২১ নভেম্বর রাতে লোকজন নিয়ে জসিম উদ্দিনের বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকার ও গরু বিক্রির টাকা নিয়ে বাপের বাড়ি চলে যায়। সর্বশেষ মঙ্গলবার ভোর ছয়টার সময় একদল সন্ত্রাসী নিয়ে জসিম উদ্দিনের চাষ করা ৬০ শতক জমির কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দেয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসাইন বলেন, আমার এলাকার দরিদ্র কৃষক জসিম উদ্দিনের দেড় কানি (৬০ শতক) জমির আদা কাঁচা ধান কেটে ফেলেছে দূর্বৃত্তরা। কাঁচা ধান কাটা অত্যান্ত গর্হিতকর কাজ। এ কাজের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, কাঁচা ধান কেটে ফেলার ঘটনায় অভিযোগ পেয়েছি।পরে ঘটনাস্থল যান পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর