শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থের মাঝে কক্সবাজার নিসচা জেলা কমিটির ছাগল বিতরণ

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
নিরাপদ সড়ক চাই (নিসচা) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা কমিটির আয়োজনে দোয়া মাহফিল ও ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) দুপুরে চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার মিলনায়তনে নিসচা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিসচা’র জেলা কমিটির সভাপতি ও দৈনিক মেহেদী প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে.পি দেওয়ান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আবু মুছা, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম আর মাহমুদ, নিসচা’র জেলা কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সাংবাদিক এম.মনছুর আলম, নিসচা’র জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. হাকিম আলী, সাংবাদিক জহিরুল আলম সাগর, নিসচা’র সদস্য মোহাম্মদ হারুন, মাষ্টার মহিউদ্দিন, আঞ্জুমান আরা বেগম ও খতিজা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। যার পরিবারে দুর্ঘটনা ঘটে, তারা ছাড়া আর কেউ তা বুঝতে পারে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে চালক, পথচারী, যাত্রী ও সংশ্লিষ্টদের অসচেতনতার কারণে ও আইনের প্রয়োগের অভাবে দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আলী।


আরো বিভিন্ন বিভাগের খবর