শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাদ জোহর চট্টগ্রাম ডবল মুরিং বামুক বিভাগীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদন লেখক গবেষক ড. আফম খালিদ হোসাইন বলেছেন, সারা বিশে^ ইসলাম ও মুসলমানদের উপর যে হারে জুলুম নির্যাতন বৃদ্ধি পেয়েছে তা সহ্য করার মতো নয়। বিশে^র সকল আলেম ওলামা, পীর মাশায়েখগণ ঐক্যবদ্ধ না হলে বিশ^ মুসলিম উম্মাকে আরো কঠিন সময় অতিক্রম করতে হবে। তিনি বলেন আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী।
মহানগর নির্বাহী সভাপতি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন জামে মসজিদ এর খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ মনসুরুল হক জিহাদীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারি ও চট্টগ্রাম দারুল ফোরকান মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা শাহেদুর রহমান ও মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ কবীর ভুঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ এর সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় মহাসচিব পীরে কামেল হযরত আল্লামা নূরুল হুদা ফয়েজী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক-জাতীয় ওলামা মশায়েখ আঈম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি ড. আ ফ খালিদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দায়িত্বশীল ও চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম,চজিমুক চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা রফিকুল আলম, চজিমুক চট্টগ্রাম জেলার নায়েবে ছদর আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রহীম, ক্বারি দিদারুল মাওলা, মুফতি হাসান মুরাদাবাদী,মুফতি গোলাম কিবরিয়া শরীফী,মাওলানা বুরহানুদ্দীন আল-বারী,মাওলানা নজরুল ইসলাম পাটোয়ারী, মাওলানা হাফেজ ফজলে ইলাহি তহা, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা মোবারক করীম,মুফতি আনিছুর রহমান,মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি, মাওলানা শিহাব উদ্দিন, মুফতি শাহ আবদুল হান্নান ফারুকী,মাওলানা বেলাল হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ,মাওলানা নুরুল আবছার, মাওলানা আব্দুর রহমান, হাফেজ ওবায়দুল্লাহ সুহাগ,মুফতি দেলোয়ার হোসাইন,মাওলানা আমিনুল ইসলাম , মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আসাদ বিন হাসানাত প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর