শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণ করায় কৃতজ্ঞতা

নিউজ রুম / ১২৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়ায় পুলিশ সুপার অফিসের মোড় থেকে বাহারছড়া বনবিভাগের অফিস পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুজিবুর রহমান এর নামে নামকরণ করায় কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার জেলা প্রশাসনসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিবারের পক্ষে তাঁর সহধর্মণী সেলিনা মুজিব। সেলিনা মুজিব গতকাল রোববার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন, স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তার প্রয়াত স্বামী মুজিবুর রহমানের নামে একটি সড়ক নামকরণ করায় তার পরিবারসহ জেলার মুক্তিযুদ্ধের সকল ব্যক্তি ও মহল আজ ধন্য ও কৃতার্থ হয়েছে। এমন উদ্যোগ আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করতে অনুপ্রেরণা যোগাবে।


আরো বিভিন্ন বিভাগের খবর