শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের সর্বশেষ বিতর্ক অনুষ্ঠিত

নিউজ রুম / ২১১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ইরানে ১৮ জুন অনুষ্ঠিতব্য ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা তৃতীয় ও সর্বশেষ টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই বিতর্কে অংশ নেন নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া সাত প্রার্থী।

এবারের নির্বাচনে প্রার্থিতার জন্য আবেদন করা মোট পাঁচ শ’ ৯২ জনের মধ্যে সাতজনের প্রার্থিতা চূড়ান্ত করেছে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী গার্ডিয়ান কাউন্সিল। এই সাত প্রার্থীর মধ্যে রক্ষণশীল পাঁচ প্রার্থী; বর্তমান প্রধান বিচারপতি সাইয়েদ ইবরাহিম রইসি, সাবেক কূটনীতিক সাইদ জালিলি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজায়ি, পার্লামেন্টের ডেপুটি স্পিকার আমির হোসাইন কাজীজাদেহ হাশেমি, সাবেক পার্লামেন্ট সদস্য আলী রেজা জাকানি এবং সংস্কারপন্থী দুই প্রার্থী; কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আবদুল নাসের হেমমাতি ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মেহের আলীজাদেহ।

আগের দুই দফার বিতর্কে একই প্রশ্ন না করা এবং বিতর্কে কোনো সঞ্চালনার ব্যবস্থা না থাকায় প্রার্থীরা সমালোচনা করেন। তৃতীয় দফার বিতর্কে সকল প্রার্থীকেই জনগণের উদ্বেগ ও সমস্যা সমাধানের প্রশ্নে সাত মিনিটের সময়সীমায় বক্তব্যের সুযোগ দেয়া হয়।

বিতর্কে কাজীজাদেহ হাশেমি নতুন প্রজন্সের হাতে দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানান। অপরদিকে হেমমাতি দেশের অর্থনীতি উদ্ধারে অর্থনীতিবিদদের সুযোগ দেয়ার আহ্বান জানান। জালিলি সরকারের সামগ্রিক ব্যবস্থাপনার বিষয়ে জনগণের উদ্বেগের কথা তুলে ধরেন। মেহের আলীজাদেহ সামগ্রিক অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে রাজনীতিকরণের সতর্কতা জানান। রইসি প্রশাসনের মাঝে লুকানো দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব দেন। রেজায়ি দলাদলির ঊর্ধ্বে উঠে কাজ করার গুরুত্ব সম্পর্কে জানান। জাকানি দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে কথা বলেন।

সূত্র : প্রেস টিভি ও পার্স টুডে


আরো বিভিন্ন বিভাগের খবর