শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

বনাপোল পুটখালী সীমান্ত থেকে প্রায় ২ কেজি স্বর্ণসহ আটক ২

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ ভারতে পাচারের সময় যশোরের শার্শার বেনাপোল পুটখালি সীমান্তে পৃথক অভিযানে ১৭ পিচ স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি । মোটরসাইকেলের মধ্যে করে স্বর্ণের বার নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম বলে বিজিবি সূত্রে জানাগেছে।
আটককৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত আজিজুরের ছেলে হাফিজুর রহমান ( ৩৪) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)। এসময় অপর দুই আসামী পুটখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও একই এলাকার জহির উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন (২৮) পালিয়ে যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে চোরাচালানীরা। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুই মোটরসাইকেল আরোহিকে গতি রোধ করে। এসময় তারা মোটরসাইকে না থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা একটি ব্যাগ ফেলে রেখে যায় এবং ওই ব্যাগ থেকে ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায় এর কিছু পরে আরেকটি মোটরসাইকেলে চেপে দুই যুবক ওই এলাকা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা চালায়। পরে তাদের মোটর সাইকেলে অভিরব কৌশলে রাখা দুটি স্বর্ণের বারসহ তাদের দুজনকে আটক করে বিজিবি সদস্যরা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান আরও জানান, উদ্ধারকৃত ১৭ পিচ স্বর্ণের বার ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে শনিবার বিকেলে তিনি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর