শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিচ ভলিবলের শিরোপা জিতল শ্রীলঙ্কা নারী দল

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

এম এ নুরুল :
‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস এন্ড ওমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল প্রতিযোগিতা-২০২২’ আজ বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সমাপ্ত হয়। আট জাতির এই টুর্ণামেন্টে মহিলা বিভাগে শিরোপা জিতেছে শ্রীলংকা নারী দল। শ্রীলংকার দিপীকা-সাতুরিকা জুটি ২১-১১, ২১-১১ পয়েন্টে সরাসরি ২-০ সেটে নেপালের কামালা-কোপিলা জুটিকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। পুরুষ বিভাগের দুটি সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী মালদ্বীপের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বাগতিক বাংলাদেশ ২২-২০,২২-২০ পয়েন্টে ২-০ সেটে হেরে বিদায় নিয়েছে। প্রথম সেমিতে নেপালের কাছে ২৬-২৪,২১-১৩ পয়েন্টে ২-০ সেটে কিরগিজস্থানকে হারিয়ে ফাইনালে উঠেছে। ৩০ ডিসেম্বর সকালে একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও
কিরগিজস্থান এই ৭টি দেশের পুরুষ দল এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান এই ৪টি দেশের নারী দল অংশ নেয়।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেছেন-জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট আয়োজনের মাধ্যমে কক্সবাজারের অপার সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দেয়া সম্ভব। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হবে। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে দেশপ্রেম নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আমাদের নীল জলরাশির গর্বের বঙ্গোপসাগর আমাদের অহংকার। এর রক্ষণাবেক্ষণে দেশপ্রেমিক বাংলাদেশ নৌবাহিনী সদা তৎপর।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে -ভলিবল ফেডারেশনের সভাপতি ও ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন ও ভলিবলের পরিচিতি ব্যাপকাভাবে প্রসারিত হবে। অলিম্পিক বিচ ভলিবলের বাছাই পর্বের খেলাও কক্সবাজার বিচে হবে। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেকটা সুদৃঢ়। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে।’
এসময় তিনি বলেন, ‘সুস্থ, সবল ও মাদকমুক্ত জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য। তরুন প্রজন্মের পড়া‌শোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ২০ ভলিবল টিম কাতার, ইরাক ও চীনকে হারিয়ে এশিয়ায় পঞ্চম স্থান অধিকার করেছে। এর আগেও আমরা মালদ্বীপের সাথে সিরিজ জয় করেছি। গতকাল কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এ‌শিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ ম্যানস ভ‌লিবল চ্যা‌লেঞ্জ কাপ ২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ভলিবল দল। সফলতা ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।


আরো বিভিন্ন বিভাগের খবর