শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির অর্জন ধরে রাখার আহ্বান নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন কবির বিন আনোয়ার

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিডি ডেস্ক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হচ্ছেন সাবেক কেবিনেট সচিব কবির বিন আনোয়ার। একই সঙ্গে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন বলেও জানা গেছে।
সূত্র জানায়,বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সেখানেই কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমন সবুজ সংকেত পান।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসবেন কবির বিন আনোয়ার এবং প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের চেয়ারে বসবেন বলে জানা গেছে।
কবির বিন আনোয়ায়ারের কেবিনেট সচিবের মেয়াদ শেষ হয় ৩ জানুয়ারি। এরপর তার চাকরির মেয়াদ বর্ধিত না হওয়ায় তাকে নিয়ে নানা আলোচনার ডালপালা ছড়ায়। তবে তার জায়গায় নির্ভার ছিলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‌‌‌‘মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত শিরোধার্য।’ হয়তো ভালো জায়গা অপেক্ষা করছে এমন ইঙ্গিতও সেদিন দিয়েছিলেন কবির বিন আনোয়ার। এই কথার দৃশ্যমান সত্যতা পাওয়া যাবে আজ।
এইচ টি ইমাম ২০২১ সালের ৪ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। এরপর এই পদে আর কাউকে নেওয়া হয়নি। আজ এইচ এটি ইমামের স্থলাভিষিক্ত হবেন কবির বিন আনোয়ার।
তবে আনুষ্ঠানিক ঘোষণা আজ নাও আসতে পারে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে কবির বিন আনোয়ারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আরো বিভিন্ন বিভাগের খবর