শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি : এক রোহিঙ্গা রোহিঙ্গা গুলিবিদ্ধ গ্রেনেড উদ্ধার

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ নবী নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। পরে এপিবিএন পুলিশ সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয় গুলিবিদ্ধ মোহাম্মদ নবীর বাড়ি থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে। পুলিশ ঐ এলাকা ঘিরে রেখে আরো অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন পুলিশ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আরো জানান আজ শুক্রবার বিকেলে ১০/১২ জনের একদল দুষ্কৃতকারী বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্টের বি ব্লকে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় সন্ত্রাসী গ্রুপের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি চলে। খবর পেয়ে ৮ এপিবিএন পুলিশ সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মোহাম্মদ নবীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার বসতঘর তল্লাশি চালিয়ে একটি গ্রেনেড পায় পুলিশ। গুলিবিদ্ধ মোহাম্মদ নবী ক্যামপ ৮ নম্বর ইস্টের বি ৩৯ নম্বর ব্লকের মোহাম্মদ কাশিমের পুত্র।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর