শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

বাড়ি থেকে ডেকে নিয়ে রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

আলম নুরুল :
উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সেলিম (৩৭) নামে এক রোহিঙ্গা সাব মাঝি (নেতা) নিহত হয়েছেন।
রবিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ সেলিম ওই ক্যাম্পের বি-ব্লকের আবদুস সোবহানের ছেলে এবং সাব মাঝির দায়িত্বে ছিলেন।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান,গত শনিবার (৭ জানুয়ারি) গভীর রাতে স্বেচ্ছাসেবকের তালিকা দেয়ার কথা বলে সেলিমকে ঘর থেকে ডেকে নিয়ে যায় একদল দুষ্কৃতকারী। পরে সেলিমকে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে তার স্বজনেররা পুলিশকে জানালে খোজাখুজির পর আজ ভোরে পাহাড়ি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওসি আরো জানান সেলিমকে উপুর্যুপরি গুলি করে হত্যা করে দুষ্কৃতকারীরা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর