শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

নিউজ টুয়েন্টিফোরের বর্ষপূর্তি উদযাপন

নিউজ রুম / ৩১৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আনন্দঘন পরিবেশে কেক কেটে নিউজ টুয়েন্টিফোর এর ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নিউজ টুয়েন্টিফোরের কক্সবাজার অফিসে বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

কক্সবাজার জেলা প্রতিনিধি আয়ুবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, জাতীয় দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক (কক্সবাজার) তোফায়েল আহমদ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক।

বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি নুপা আলম, ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নেছার আহমদ, ইউএনবি’র জেলা প্রতিনিধি দীপক শর্মা দীপু, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ,

একাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাঈনুদ্দিন শাহেদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজা উদ্দিন রুবেল, এখন টিভির জেলা প্রতিনিধি মনতোষ বেদজ্ঞ, গাজী টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এস্তে ফারুক, সি প্লাস টিভির প্রতিনিধি এহসান আল কুতুবী, ইলেকট্রনিক মিডিয়া ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক রাজীব কান্তি দে বাবু, মামুন, ফরাজ, ইউনুছ প্রমুখ।
##


আরো বিভিন্ন বিভাগের খবর