শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

বিবিসির কার্যালয়ে তল্লাশি

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক :
ভারতের দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেখান থেকে ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি বিবিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে। যা নিয়ে চরম বিতর্ক হয়। এর কয়েক সপ্তাহ পরেই আজ মঙ্গলবার সকালে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালালেন দেশটির আয়কর কর্মকর্তারা।
তবে ভারতের এসব কর্মকর্তা বলছেন, তল্লাশি নয়, ‘আয়কর জরিপের’ অংশ হিসেবে তারা বিবিসির কার্যালয় পরিদর্শনে গেছেন। আয়কর কর্মকর্তাদের সঙ্গে দিল্লি পুলিও বিবিসির কার্যালয়ে যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। পুরো দপ্তর ভিতর থেকে সিল করে দেয়া হয়েছে।
বিবিসির সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, ভেতরে বেশ কিছু কর্মীর ফোন এবং কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ বলেছেন, এই আয়কর তল্লাশি বুঝিয়ে দিচ্ছে, ভারতে এখন অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রও টুইট করে প্রতিবাদ জানিয়েছেন। তার প্রশ্ন, আদানির অফিসে কেন আয়কর অফিসারেরা পৌঁছাতে পারেন না?


আরো বিভিন্ন বিভাগের খবর