শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মহেশখালীতে হত্যাকাণ্ডের ১৩ বছর পর আসামি গ্রেফতার

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান:
মহেশখালীতে একটি হত্যা মামলায় ১৩ বছর পর একজন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম রিদুয়ান (৩৫)। তিনি উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের আবুল কালামের পুত্র। গতকাল ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়া থেকে তাকে গ্রেফতার করে মহেশখালী থানার এস,আই মোনায়েম ও এস,আই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।
নিহত আব্দু শুক্কুরের ছোট ভাই মোজাম্মেল হক শিপু জানান, গ্রেফতারকৃত রিদুয়ানসহ তার ওপর দুই ভাই আব্দুস সালাম ও ইসমাইল এবং তাদের পিতা আবুল কালাম বাড়ি ভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে ২০১০ সালের ৩১ জুলাই আমার ভাইকে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে আত্মগোপনে ছিল। গতকাল শনিবার ওই আসামিকে শাপলাপুর এলাকায় পেয়ে পুলিশ গ্রেফতার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক ওই আসামিকে শাপলাপুর এলাকায় জমিতে কাজ করা অবস্থায় গ্রেফতার করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর