শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সরকারের আন্তরিকতায় দুধ ডিম মাংস উৎপাদনে চাষীরা সফল

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বর্তমানে সরকারের আন্তরিকতায় অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও দুধ ডিম মাংস উৎপাদনে সফলতা অর্জন করেছে কক্সবাজারের চাষীরা। যদি চাষীরা খামার করা থেকে বিরত থাকে তাহলে দেশে খাদ্য সংকট হবে। তাই চাষীদের পেশায় ধরে রাখতে প্রণোদনা দেওয়া উচিত। একই সাথে সাধারণ মানুষ যাতে ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাবার কিনতে পারে সে দিকে সবাইকে নজর রাখতে হবে। অবৈধ ভাবে বা মজুতদারী প্রথায় কোন কিছু করা যাবে না। কক্সবাজার প্রাণীসম্পদ দপ্তরের আওতায় প্রানীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভাও র‌্যালীতে বক্তারা এসব কথা বলেন। ২৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় কক্সবাজার প্রানীসম্পদ দপ্তরের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: অসীম বরণ সেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সাহাব উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন ভ্যাটেরিনারী সার্জন ডা: আবদুল কাদের, রামু উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডা: আজিজা আকতার ঝিনুক। জেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি আবদুল হক এছাড়া পোলট্রি এসোসিয়েশন সহ বিভিন্ন খামারীর শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আরো বিভিন্ন বিভাগের খবর