শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

দুরন্ত সাহসে ভর করে দেশ রুপান্তর বেচেঁ থাকুক হাজারো বছর

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
অতীতের মত ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, গঠণমূলক ও সত্য প্রকাশে আপোষ করবেনা দৈনিক দেশ রুপান্তর এই আশাবাদ ব্যক্ত করে কক্সবাাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( এডিএম ) আবু সুফিয়ান বলেছেন, মাত্র ৫ এ পা রাখলো পত্রিকাটি। এই অল্প সময়েই আপন মহিমায় দেশের শীর্ষ ১০ পত্রিকার একটিতে পরিণত হয়েছে। নিজস্ব স্বকীয়তা বজায় রেখে পত্রিকাটি সত্য প্রকাশ করে জনগণের পাশে থাকছে সবসময়। আমার বিশ^াস দুরন্ত সাহসে ভর করে দৈনিক দেশ রুপান্তর হাজারো বছর বেঁচে থাকবে।
রবিবার বিকাল ৫ টায় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

দৈনিক দেশ রুপান্তর পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি তুষার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম বলেন, দেশ রুপান্তর পত্রিকার পথচলার মাত্র ৪ বছর শেষ হয়েছে। এরই মধ্যে পত্রিকাটি লাখো পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। এভাবে সত্য প্রকাশে অবিচল থাকুক পত্রিকাটি।
এতে আরো উপস্থিত ছিলেন বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের স্টাফ রির্পোটার সরওয়ার আজম মানিক, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি ফরহাদ ইকবাল, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন হাসান শাহেদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওয়াহিদ রুবেল, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু ও স্থানীয় পত্রিকার দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক নেজাম উদ্দিন সহ স্থানীয় সংবাদকর্মী ও গনমান্য ব্যক্তিবর্গ।
আলোচনার সভার আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিতরা।


আরো বিভিন্ন বিভাগের খবর