শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পর্যটকের সাথে প্রতারণা : টুরিস্ট পুলিশের হস্তক্ষে : নিম্নমানের শুটকিসহ আটক দুইজনের কারাদণ্ড

নিউজ রুম / ১৯২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বিড়ি প্রতিবেদক :
কক্সবাজারে ওসিকুর রহমান নুর নামে এক পর্যটকের সাথে প্রতারণা করে পঁচা ও নিম্নমানের শুটকি বিক্রির দায়ে সুগন্ধা বিচের রুবেল ও সাইফুল নামের দুই দোকানিকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল ইসলাম তাদের কারাদণ্ডের আদেশ দেন।
মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
তিনি জানান, একজন পর্যটক শুটকি কিনে প্রতারিত হয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিলে আমাদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক আমি ভুক্তভোগীর সাথে যোগাযোগ করি। অভিযোগকারির দেয়া তথ্য মতে সোমবার সন্ধ্যায় সুগন্ধা বিচ রোডের পাশে অবস্থিত শুটকির ভ্রাম্যমাণ দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে অভিযোগকারির কেনা শুটকির মত অনেক পঁচা ও নিম্নমানের শুটকি পাওয়া যায়। শুটকিসহ রুবেল ও সাইফুল নামের দুই দোকানদারকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে বিচারের জন্য সদর সদর আদালতে তাদের প্রেরণ করলে আদলাত তাদের কারাদণ্ড দেন।
শুটকি কেনার ক্ষেত্রে সকল পর্যটককে বেশ কয়েকটি পরামর্শ দেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
১. দামে কম মানে ভাল এমন শুটকি কেনা থেকে বিরত থাকবেন। কম দামি শুটকির মান খারাপ হবেই।
২. ফুটপাতের পাশ থেকে বা ভ্রাম্যমাণ দোকান থেকে শুটকি না কেনাই শ্রেয়।
৩. প্যাকেট করা থাকলে খেয়াল করবেন একপাশে পত্রিকা বা কোন কাগজের টুকরা দেয়া আছে কিনা। এসব প্যাকেটে উপরে কিছু ভাল শুটকি দিয়ে নিচে খারাপ শুটকি দেয়।
৪. শুটকি কেনার ক্ষেত্রে দোকানদারের কথা বিশ্বাস না করে নিজে দেখে, হাতে নিয়ে মেপে তারপর কিনুন।
৫. যে সকল স্থায়ী দোকান বা মার্কেট রয়েছে সে সকল দোকান থেকে শুটকি কেনাই শ্রেয়।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আরও জানান, সকল ধরনের ভেজাল দ্রব্য বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোন পর্যটক কোন প্রকার হয়রানি বা প্রতারণার শিকার হলে ট্যুরিস্ট পুলিশের ০১৩২০১৫৯০৮৭ এই নাম্বারে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
###


আরো বিভিন্ন বিভাগের খবর