শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান ছিদ্দিকী বহিষ্কার

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে প্রচারণার অভিযোগে কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান ছিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) স্বেচ্ছাসেবক লীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই নির্দেশনা প্রদান করেন।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে মোঃ শাহজাহান ছিদ্দিকীকে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন মাহাবুবুর রহমান চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিকে নির্বাচন করে যাচ্ছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসেদুল হক রাশেদ।


আরো বিভিন্ন বিভাগের খবর