শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

নাইক্ষ্যংছড়িতে ১১বিজিবি কর্তৃক বার্মিজ মালামাল ও নগদ অর্থসহ আটক-১

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে ১১ বিজিবি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রকার বার্মিজ মালামাল এবং বাংলাদেশি নগদ আঠার লক্ষ সাতাশ হাজার ছয়শত ষাট টাকাসহ ১ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার(১১ জুন) বেলা আনুমানিক সাড়ে এগারো টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধীনস্থ ভালুখাইয়া বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৪৯ হতে আনুমানিক ০৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বামহাতিরছড়া নামক স্থান হতে ০১জন আসামীসহ বার্মিজ এ্যানার্জি প্লাস-০৫ প্যাকেট, বার্মিজ কফি-০১ প্যাকেট, বার্মিজ স্মার্ট মোবাইল সেট-০১টি এবং বাংলাদেশি নগদ ১৮,২৭,৬৬০/- টাকা জব্দ করতে সক্ষম হয়। মায়ানমার হতে অবৈধভাবে গরু ক্রয়ের কার্যক্রম শেষে বাংলাদেশে ফেরত আসার সময় তাকে আটক করা হয়।
জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৮,৪৩,৩৬০(আঠার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশত ষাট) টাকা। আটককৃত ব্যক্তি হল বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মৃত কালুর পুত্র ফরিদ আলম (৩৭)।
১১বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সীমান্ত পথে অবৈধভাবে যে কোন চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর