শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

টেকনাফে বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত এবং তিনজন আহত

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
টেকনাফে বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছে।
রোববার বিকাল ৫ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম।
নিহত মো. সালাউদ্দিন (৩৫) টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কেরুনতলী এলাকার আলী আকবরের ছেলে।
ঘটনায় আহত হয়েছে তিনজন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
আব্দুল কাইয়ুম বলেন, রোববার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের বরইতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নাইট্যং পাহাড়ের উঁচু পথ পার হচ্ছিল। গাড়ীটি পাহাড়ী পথের উঁচুতে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ীটি ঢালুর নিচে নামতে থাকে।
“ এসময় বাসটি পিছন থেকে আসা টেকনাফমুখি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং তিনজন আহত হয়। “
হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান মো. আব্দুল কাইয়ুম।


আরো বিভিন্ন বিভাগের খবর