শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

কক্সবাজারে আঞ্চলিক কর্মশালা

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

নুরুল আলম :
সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সোমবার দিনব্যাপী এ কর্মশালা
অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।
কেন্দ্রের গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন ঊর্ধ্বতন ও বৈজ্ঞানিক কর্মকর্তা জাকিয়া হাসান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম সবুজ।
আঞ্চলিক কর্মশালায় বিভিন্ন গবেষণা প্রকল্প নিয়ে পেপার উপস্থাপন করেন, জাহিদুল ইসলাম, মোঃ আকরামুজ্জামান, তোরাবুর রহমান, রায়হান হোসেন।
আঞ্চলিক কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অর্ধ শত প্রতিনিধি অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর