শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় বন্দুক ও কার্তুজ সহ দেশীয় অস্ত্র উদ্ধার,গ্রেফতার-১

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি বন্দুক, ৫টি ধারালো দা, কার্তুজ ও দুটি ছোরাসহ আবদুল মান্নান(২০) নামে এক যুবককে গ্রেফতার করেন থানা পুলিশ।
রোববার (২৫ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
৬নম্বর ওয়ার্ডস্থ উচিতার বিল এলাকায় আরিফুর রহমানের বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদুল মান্নান (২০) ফাঁসিয়াখালী ইউপির ৬নাম্বার ওয়ার্ডের উচিতারবিল এলাকার মৃত মোহাম্মদ হারুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে ফাঁসিয়াখালীর উচিতার বিল এলাকায় আরিফুর রহমান আরিফের বসতঘরে মাদক ক্রয়-বিক্রয় করাকালে অভিযান চালানো হয়।অভিযান টের পেয়ে আরিফ স্ব-কৌশলে পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি করলে কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একটি (এলজি) বন্দুক, ১টি স্টিলের তৈরি কুড়াল, ৫টি ধারালো দা, ২টি স্টিলের তৈরি ছোরা, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলির খোসা ও ১০টি ধুসর বর্ণের গোলাকৃতি সীসা খন্ড উদ্ধার করা হয়। এসময় বসতঘর থেকে আবদুল মন্নান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে চকরিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল জব্বার বলেন,ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।পরে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর