শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কয়লা মজুদে সমৃদ্ধ হচ্ছে মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ফরিদ দেওয়ান :
ধাপে ধাপে কয়লা মজুদে সমৃদ্ধ হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে স্থাপিত ১২শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এবার ৬ষ্ঠ ধাপে এলো ৬৫ হাজার ২০ টন কয়লা। এ নিয়ে গত দুই মাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ টন কয়লা আনা হয়েছে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য।

মঙ্গলবার (৪ জুলাই)সর্বশেষ এমভি এলএমজেড এটলাস নামে ষষ্ঠ জাহাজটি ৬৫ হাজার ২০ টন কয়লা বন্দরে ভিড়ে।

মাতারবাড়ী সমুদ্র বন্দরের প্রকল্প ব্যবস্থাপক আতাউল হাকিম সিদ্দিকী বলেন, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে বন্দরের জেটিতে পৌঁছেছে। ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে কয়লা নিয়ে এসেছে এই জাহাজটি। বন্দরের দক্ষ পাইলটরা শক্তিশালী টাগবোটের সহায়তায় বহিরনোঙ্গর থেকে জাহাজটিকে মাতারবাড়ি বন্দরের অভ্যন্তরীণ চ্যানেলে নিয়ে আসে।
জানা গেছে, গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ি বান্দরে ভিড়ে পানামার পতাকা বাহি জাহাজ “অউসো মারো” নামক প্রথম জাহাজ। এরপর মে মাসে আসে আরও ৪টি কয়লা বাহি জাহাজ। জুনে আসে আরও ১টি।
গতকাল আসা জাহাজ সহ এ নিয়ে গত দুই মাসে এই বন্দরে ভিড়েছে ৬টি জাহাজ। সেসব জাহাজে করে প্রায় ৪ লাখ মেট্রিক টন কয়লা আনা হয়েছে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য।


আরো বিভিন্ন বিভাগের খবর