শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চোরাই গরু ও বন্দুক জব্দ করেছে পুলিশ

নিউজ রুম / ১২৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সাকলাইন আলিফঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি এলাকা থেকে চোরাই ৫টি গরু, একটি দেশীয় তৈরী বন্দুক ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে স্থানীয় লোকজন ধাওয়া করলে পিকআপ ভর্তি গরু ফেলে পালিয়ে যায় চোরের দল। এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করে।
জানা যায়, ভোর ৫টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী হাঁসেরদীঘি এলাকায় গরু বোঝাই একটি পিকআপ চকরিয়ার দিকে যাচ্ছে। এমন খবর পেয়ে স্থানীয় লোকজন গাড়িটি ধাওয়া করে। পরে চোরের দল গাড়ি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনাস্থলে পৌছে থানা পুলিশকে খবর দেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব কুমার দে বলেন, ৫টি গরুসহ একটি পিকআপ জব্দ করা হয়।গাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয় এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর