শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

গাজীপুরের শ্রমিক নেতা শহিদ হত্যায় জড়িত বাবুল কক্সবাজারে গ্রেফতার

নিউজ রুম / ১৩৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

গাজীপুরের শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামী আকাশ আহমেদ বাবুৃলকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

শুক্রবার (১৪ জুলাই) ভোররাতে তাকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেফতার আকাশ আহমেদ বাবুৃল (৪৩) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে।

র‍্যাব-১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গেল ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টস কোম্পানীতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান নিহত শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেফতার আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপুরি আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ৬ জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। যেখানে দুই নাম্বার আসামী করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোররাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে শহিদ হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাবেরর এই কর্মকর্তা।

তিনি আরো জানান, গ্রেফতার বাবুলকে গাজীপুরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের উদ্যোগ চলছে। ###


আরো বিভিন্ন বিভাগের খবর