শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

সৈকতে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আলী তুহিন নামের এক স্কুল ছাত্র স্রোতের টানে ভেসে দিয়ে নিখোঁজ হয়েছে। এসময় তার সঙ্গে গোসলে নামা তিন বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. আলী তুহিন কক্সবাজার পৌরসভার নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
জীবিত উদ্ধার হওয়া অপর ৩ বন্ধুরা হল- কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও নুর পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. আশেক নুর, কক্সবাজার মডেল হাইস্কুলে এসএসসির ফলপ্রার্থী ও সাহাব উদ্দিনের ছেলে মো. মেহরাব উদ্দিন, কক্সবাজার মডেল হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র শহিদুল ইসলামের ছেলে তাহমিদ ইসলাম। এদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন জানান, ৪ বন্ধু মিলে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড কর্মীরা দ্রুত ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য লাইফ গার্ড কর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর