শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় দুই সন্তানের পর মারা গেলেন পিতাও

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় সেফটি ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন পিতাও মারা গেছেন।
বুধবার (৯ আগস্ট) রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে মৌলভি মঞ্জুর আলম।
তিনি জানান, বুধবার রাত ১১ টায় চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা যান চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)। এ ঘটনায় মূর্মুষাবস্থায় বাবা আনোয়ার হোসেন (৭৮) কে চকরিয়া স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার মৃত্যু হয়েছে। মৃতদেহ চকরিয়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ছেলে মঞ্জুর আলম।
স্থানীয়দের বরাতে চকরয়িা থানার ওসি জাবেদ মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিন্মাজ্ঞল প্লাবিত হয়েছে। এতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসত ভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় তার বাড়ীর সেফটিক ট্যাংকটিতে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
রাতে বন্যার পানি নামার সময় বাড়ির সেফটি ট্যাংকের বর্জ্য পরিস্কার করতে নামে প্রথমে ছোট ছেলে, তার সাড়াশব্দ না পেয়ে বড় ছেলে ছোট ভাইয়ের কি হয়েছে দেখতে নামলে তারও সাড়াশব্দ না পাওয়ায় বৃদ্ধ বাবাও নামে। কারও সাড়াশব্দ না পেয়ে পরিবার সদস্য ও কয়েকজন আত্মীয় গিয়ে তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। রাত ১১ টার দিকে ২ ছেলেকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করেন। মধ্যরাতে চমেকে চিকিৎসাধীন পিতাও মৃত্যু হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর