শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামীলীগের প্রতিযোগিতার উদ্বোধন

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন,আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এসময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রতিযোগিতা উপ পরিষদের আহবায়ক কবি আসিফ নূরের সভাপতিত্বে এবং সদস্য সচিব সত্যাপ্রিয় চৌধুরী দোলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, প্রতিযোগিতা উপ পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াহিদ মুরাদ সুমন প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর দেখানো আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশ সহ সারাবিশ্বের পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে।”

১৮ ও ১৯ আগস্ট কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার পৌর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুমন,৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দীন, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহিরুল কাদের ভুট্টু, উপ-দপ্তর সম্পাদক সোহেল রানা,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, পৌর আওয়ামী নেতা সাগর পাল,এডভোকেট জহিরুল ইসলাম, প্রকৌশলী অন্তিক চক্রবর্তী, হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর