শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

প্রাথমিক শিক্ষায় বৃহত্তর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের সার্বিক শিক্ষার মান ভালো, সিলেট বিভাগের খারাপ

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

চৌধুরী ইকরাম:

সারাদেশে প্রাথমিক শিক্ষায় বৃহত্তর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের শিক্ষার মান সবচেয়ে ভালো এবং সিলেট বিভাগের শিক্ষার মান সবচেয়ে বেশি খারাপ বলে তথ্য প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জাতীয় শিক্ষার্থী মুল্যায়ন ২০২২ এর জাতীয় প্রচারণা কৌশল শীর্ষক এক কর্মশালায় এই জরীপের তথ্য প্রকাশ করা হয়।

কক্সবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগীতায় আজ শনিবার একটি হোটেলের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

এতে ইউনিসেফ বাংলাদেশ-এর চীফ অফ এডুকেশন দীপা শংকর, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন-এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং ডেপুটি টিম লিডার মোঃ গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।

কর্মশালায় দেয়া বক্তব্যে সচিব ফরিদ আহমেদ জানান দেশের প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। প্রাথমিক বিদ্যালয় গুলোকে শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলা হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার স্পেস রাখা হচ্ছে। ঝড়ে পড়া রোধে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্হা চালু করা হবে।

দিনব্যাপী কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিক্ষা বিভাগের ৯০জন কর্মকর্তা অংশ নেয়।


আরো বিভিন্ন বিভাগের খবর