শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

পেকুয়ায় দুইটি মরদেহ উদ্ধার করেন পুলিশ

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

কক্সবাজারের পেকুয়ায় টইটং ও উজানটিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেন পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা।
এবিষয়ে উজানটিয়া ইউপির সদস্য মোঃশরীফ বলেন,টেকপাড়া বেড়িবাঁধের পাশে অর্ধগলিত একজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে থানায় খবর দিলে,পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।এসময় খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নিহত পরিবারের লোকজন এসে লাশ দেখে পরিচয় শনাক্ত করেছেন।স্বজনেরা বলেন,উদ্ধারকৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের মৌলভীর চর স্টেশন পাড়ার মৃত ফজল করিমের ছেলে।

টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন,সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের উপর এক ব্যক্তি শুয়ে আছেন।পরে লোকজন তাকে ধর দেখলে জানা যায় লোক মারা গেছে।পরে আমি নিজে গিয়ে দেখি লোকটি ভারসাম্যহীন ব্যক্তি।তাকে এর আগের দিনও আমি দেখেছি ও কথাও বলেছি।পরে পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে গেছে।এখনো পরিচয় মিলেনি।

পেকুয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ ওমর হায়দার বলেন,পৃথক স্হান থেকে দুইটি লাশ উদ্ধার করি। ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।তবে পরিচয় শনাক্ত হওয়া গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট নিখোঁজ হয়েছিল।এবিষয়ে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় জিডিও করেছিল বলে জানান কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর