শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

এক ইলিশ সাড়ে ৫ হাজার

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান ::
রুপালি ইলিশ শুধু জাতীয় মাছ নয়। এটি এখন সোনালী দামের জাতীয় সম্পদে পরিণত হতে চলছে। অপরদিকে এই ইলিশ এখন নিম্ন মধ্যবিত্ত সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যেমন ২.১৬৪ কেজি ওজনের ছবির এই বড় সাইজের একটি ইলিশের দাম হাঁকা হয়েছে কেজি প্রতি ২৫০০/- হারে সাড়ে ৫ হাজার টাকা। এই ইলিশ মাছটি সাড়ে ৩ হাজার টাকা মূল্যায়ন করলেও বিক্রেতা তা বিক্রি করেনি। গতকাল ২৭ আগস্ট রবিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুল বাজারে ঘটেছে এমন কান্ডটি।
মাছটি কিনতে আগ্রহী ক্রেতা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়া গ্রামের ডাঃ আব্দুল আজিজ এর পুত্র শাহেদ আজিজ এ প্রতিনিধিকে জানান, তিনি রাত সাড়ে ৮ টায় খুরুস্কুল রাস্থার মাথা বাজারে এই ইলিশ মাছ টি দেখে কেনার ইচ্ছে প্রকাশ করে দাম জানতে চাই। মাছটির বিক্রেতা কেজি প্রতি দাম ২৫০০ টাকা চেয়েছে । এটির ওজন ২.১৬৪ কেজি। সাহস হলনা নেওয়ার। তারপরেও ১৫০০ টাকা কেজি দর মূল্যায়ন করে সাড়ে তিন হাজার টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু বিক্রেতা কেজি ২০০০ টাকা দামের ক্রেতা আছে বলে মাছটি দিল না। বাজারে উপস্থিত লোকজন জানান সন্ধ্যার পরেই মহেশখালী চ্যানেল সংলগ্ন সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে জাল বসিয়ে ধরা হয়েছে এই মাছটি। ২ কেজির অধিক ওজনের এই বড় ধরনের ইলিশের দাম স্থান বেধে কেজি প্রতি আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এসব বড় সাইজের মাছ বিদেশে রপ্তানি হওয়ায় এটি এখন সাধারণ ক্রেতার ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর