শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

মহেশখালী-কক্সবাজার নৌপথের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
মহেশখালী-কক্সবাজার নৌপথের অনিয়ম, দুর্নীতি, হয়রাণী, নৈরাজ্য ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মহেশখালী নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহেশখালী নাগরিক আন্দোলনের সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সমন্বয়ক এস এম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিন মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক জাহিদ সরওয়ার, মহেশখালী নাগরিক আন্দোলনের সদস্য সাইফুল ইসলাম সাইফ, সাজ্জাদ মোহাম্মদ নাসিম, ইরফান বাহার, নুরুল আবছার, আমির হোসেন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম।
এসময় মানববন্ধনে বক্তারা— নৌপথে লাইফজ্যাকেট ব্যবহার নিশ্চিত করা, ভাড়া ও মালামালের উপর অতিরিক্ত টোল আদায় ও রোগী পরিবহণে হয়রাণী বন্ধ করা, যাত্রী সুবিধার পন্টুন স্থাপন করা, ফিটনেস বিহীন বোট তুলে ফেলে নতুন বোট নামানো, মোহনায় রেস্কিউ বোট স্থাপন, ঝুঁকিপূর্ণ ঘাট সংস্কার করা, টিকিট কাউন্টার স্থাপন করে সি.সি. ক্যামেরার আওতায় আনাসহ মোট ২০ টি দাবী উত্থাপন করে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যম করে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে এক মাসের মধ্যে ঘাটের অনিয়ম বন্ধে যৌক্তিক দাবী পূ্রণ না হলে আরো আন্দোলনের ঘোষণা দেন মহেশখালী নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দরা।


আরো বিভিন্ন বিভাগের খবর