শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় দুদিনব্যাপী ‘উপজেলা সাহিত্যমেলার’ উদ্ধোধন

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য উদ্যোগ নিয়েছেন বাংলা একাডেমি। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুইদিন ব্যাপী ‘উপজেলা সাহিত্য মেলা ২০২৩’ উদ্ধোধন করা হয়েছে। গতকাল শনিবার (২ সেপ্টেম্বার) সকাল সাড়ে ৯টা উপজেলা পরিষদ মিলনায়তন “সুগন্ধায়” উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত-উজ্জ জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। এতে আরো বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমুখ।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রলালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় দেশের প্রতিটি উপজেলায় সাহিত্য মেলা অনুষ্টিত হবে। সাহিত্যিকদের সৃষ্টিকর্মকে জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এদিন, সকাল সাড়ে ১১টায় চকরিয়া উপজেলার সাহিত্য ও সংস্কৃতির উপর শুরু হয় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন লা এর সভাপতিত্বে এই অনুষ্টানে প্রবান্ধিক হিসেবে আলোচনা করেন চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লেখক এ.কে.এম গিয়াস উদ্দিন, ডুলাহাজারা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক লেখক সিন্টু কুমার চৌধুরী, চকরিয়া সরকারি কলেজের প্রভাষক লেখক সানাম আনোয়ার, লেখক হাসান মুরাদ ছিদ্দিকী, চকরিয়া ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রভাষক কৃষ্ণ কান্তি দে।
এছাড়াও রয়েছে লেখক কর্মশালা,সাহিত্য পাঠ, সাহিত্য আড্ডা এবং চকরিয়া উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান। দুইদিন ব্যাপী এই অনুষ্টানের দ্বিতীয়দিন থাকবে ‘বইমেলা’। এই ‘বইমেলায়’ উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাহিত্যিকরা তাদের লেখা নানা রকমের বই নিয়ে স্টল সাজিয়েছেন।###


আরো বিভিন্ন বিভাগের খবর