শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

স্কুলের জমি দখলের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান:
কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের খরিদ করা জায়গা নেজাম উদ্দিন নামের প্রতিবেশী কর্তৃক জবরদখল ও বিদ্যালয়ের দাতা সদস্য মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে ৩ সেপ্টেম্বর মহেশখালী পৌরসভাস্থ উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃষ্টি রাম দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা সারজিয়া জাহান সাথী, মাওলানা আব্দুল গফুর, মাহবুব আলম, মঈন উদ্দিন, সিরাজুল মোস্তফা, জান্নাতুল মাওয়া, রিতা রানী দে, জাহাঙ্গীর আলম ও সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে মৌঃ নেজাম উদ্দিন হেলালী এর স্ত্রী আইনুন নাহার এর কাছ থেকে ১০ শতক জায়গা প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের পক্ষে খরিদ করে দখল গ্রহণ করেন। খরিদকৃত জমি রেজিস্ট্রি দেওয়ার আগে আইনুন নাহার মারা যাওয়ায় উক্ত জমি তার স্বামী মৌঃ নেজাম জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা করছে। এতদসংক্রান্তে মৌঃ নেজাম বিদ্যালয়ের দাতা সদস্য ও মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া কর্তৃক তার বাড়িঘর জ্বর দখল চেষ্টা ও তার মেয়ের শ্লীলতাহানি করেছে মর্মে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাওয়ার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে তাকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর