শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মানিকপুরে বেড়াতে গিয়ে মধ্যপানে মাতাল হয়ে সঙ্গীয় যুবককে পিটিয়ে জখম

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া মানিকপুরে বেড়াতে গিয়ে সঙ্গীয় মাতাল বন্ধুদের পিটুনিতে এক যুবক গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩০ আগস্ট দুপুরে মানিকপুর এলাকায়।
আহত যুবক পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা (খোন্দকার পাড়া) এলাকার ফজল হাকিমের ছেলে আলী আহমদ(২৭)। বর্তমানে সে পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন বলে জানান।
আহত আলী আহমদের ছোট ভাই আবদুল মোনাফ জানিয়েছেন, তার ভাই টমটম গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বুধবার (৩০ আগস্ট) দুপুরে তারা চারজন চকরিয়া থেকে মানিকপুর বেড়াতে যান। এসময় সঙ্গে যাওয়া অপর তিনজন মদপান করে মাতাল অবস্থায় আমার ভাইকে সর্বশরীরে পিটিয়ে ও মাথামন্ডল থেঁতলে দিয়ে নদীর ধারে ফেলে দেয়।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে চেয়ারম্যানকে খবর দেয়। খবর পেয়ে সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের চৌকিদার পাঠিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে রাতেই চকরিয়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ মামুন থানার ওসির নির্দেশে হাসপাতালে গিয়ে আহত যুবকের সঙ্গে কথা বলে ঘটনায় জড়িতদের পরিচয় নিশ্চিত করেন।

রাতেই চেয়ারম্যান আজিমুল হক আজিম ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম হিমু হাসপাতালে গিয়ে আহত আলী আহমদ এর খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করেন।
আহত আলী আহমদ এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর