শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

‘লুঙ্গি নিয়ে মাতামাতি!

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শাহাদত আলী জিন্নাহ:
কক্সবাজারে পরিবার নিয়ে বেড়াতে আসা জাহিদ হাসান নামের এক পর্যটকের লুঙ্গি পড়া নিয়ে তারকা মানের একটি হোটেলের গার্ডের বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। এ নিয়ে ‘লাঞ্ছনা’র অভিযোগ তুলেছেন ওই পর্যটক। তবে, একে দু’পক্ষের ভুল-বুঝাবুঝি বলে অবহিত করেছেন হোটেল কর্তৃপক্ষ। পরে উর্ধতনদের হস্তক্ষেপে এ ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে দাবি করেছেন পর্যটক ও হোটেল সংশ্লিষ্টরা।
শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার পর কলাতলীস্থ তারকা হোটেলে ওশান প্যারাডাইসে এই ঘটনা ঘটে।
হোটেলের গেস্ট জাহিদ হাসান নামে ওই পর্যটক বলেন, আমি বাঙালি হিসেবে লুঙ্গি পরতে সাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু লুঙ্গি পরে হোটেল হতে বের হতে গেলে নিরাপত্তাকর্মী কাউসার আহমেদ আবছার আমাকে লুঙ্গি পাল্টে আসতে বলেন। কেন আমার স্বাধীনতা নিয়ে কথা বলা হলো, এনিয়ে বাকবিতন্ডা হয়। পরিবারের সদস্যদের সামনে এ আচরণ ‘লাঞ্ছনা’র সামিল। তাই আমি ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি অবহিত করে সহযোগিতা চেয়েছি। অবশ্য তারা আসার আগেই হোটেলের ফ্রন্ট অফিসের উর্ধতনরা বিষয়টি ‘ভুল বুঝাবুঝি’ হিসেবে দেখতে অনুরোধ করে ক্ষমা চেয়েছেন। পরে আমরা বাইরে থেকে ঘুরে আসি।

তবে বিষয়টি নিয়ে ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশু বলেন, হোটেলে লুঙ্গি পরিহিত পর্যটক ‘লাঞ্ছনা’র ঘটনাটি ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই নয়। কারণ, লুঙ্গি পরা পর্যটক হোটেলে ঢুকতে বা বের হতে কোন নিষেধের কথা গার্ড কিংবা অন্য স্টাফদের বলা নেই। এটা পর্যটন এলাকা- এখানে দৃষ্টিকুটু না হলে যে যার মতো অবয়ব নিয়ে চলাফেরা করতে পারেন, এটা পর্যটন স্বাধীনতা।
কিন্তু সন্ধ্যার পর আমাদের অতিথি জাহিদ সাহেব লুঙ্গি পরে হোটেল হতে বের হতে গিয়ে হোটেলের নিরাপত্তাকর্মীর সাথে ভুল-বুঝাবুঝি হয়। পরে ফ্রন্ট অফিস স্টাফদের হস্তক্ষেপে তা নিরসন হয় এবং পরিবার নিয়ে আনন্দ চিত্তে হোটেলে অবস্থান করছেন মি. জাহিদ।
তিনি আরো বলেন, এটা সঠিক, হোটেলের সুইমিং পুলে গোসলকালীন লুঙ্গি, শাড়ি, বোরকা বা আলখেল্লা জাতীয় পোষাক পরে নামতে অনুৎসাহিত করি। কারণ, এসব আলখেল্লা পড়ে সাতার কাঁটতে গিয়ে বিপদের সম্ভাবনা থাকে।
তবে, সংবাদকর্মীরা হোটেলে চেক-ইন করার সময় জাহিদ সাহেবকে লুঙ্গি পরা দেখে ‘লাঞ্ছনা’ করা হয়েছে বলে ভুল ম্যাসেজ প্রচার করছেন- যা খুবই দুঃখজনক। তাই পর্যটক লাঞ্ছনার বিষয়ে কাউকে বিভ্রান্ত না হবার অনুরোধ করেন তিনি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, একজন পর্যটকের ফোন পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। গিয়ে দেখা গেছে পর্যটকের সাথে হোটেল কর্তৃপক্ষের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। স্টাফদের আরো পর্যটন বান্ধব করার মনোযোগী হতে হোটেল কর্তৃপক্ষকে তাগাদা দেয়া হয়েছে।
পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আমরা সব সময় কাজ করছি বলেও উল্লেখ করেন তিনি। ###


আরো বিভিন্ন বিভাগের খবর