শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ঘুমধুম সীমান্তে বিজিবি – বিজিপি এর মধ্যে পতাকা বৈঠক

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

রহমান তারেক :
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজিপি এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের পার্শ্ববর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে ২০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অপরদিকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির ২ নাম্বার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কিয় নাইং সোই এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট মায়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
দুপুরে বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী এক প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন পতাকা বৈঠকে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর