শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার

নিউজ রুম / ১৩৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের দুইদিন পর মাতামুহুরী নদীতে ভাসমান মংছিলা মার্মা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেন পুলিশ।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরমুখ মাতামুহুরী ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত-মংছিলা মার্মা(৩০) লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড ছোট বমু এলাকার ওসাইপ্রু কারবারীর ছেলে। এর আগে গত শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীতে নিখোঁজ হয় মংছিলা।
বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের দফাদার আবদুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে পার্বত্য উপজেলার লামা বাজার থেকে ঘরে ফেরার পথে মংছিলাসহ তিনব্যক্তি মাতামুহুরী নদীর ছোট বমু ঘাট এলাকায় পায়ে হেটে নদী পার হচ্ছিলেন। এসময় ¯স্রোতের মুখে পড়ে।এতে দুইজন সাঁতরিয়ে নদী পার হয়।এসময় মংছিলা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজির করেও তাকে পায়নি।
রবিবার সকালে নদীটির ব্রীজের বমুর মুখ এলাকায় ভাসমান মংছিলার দেখে।তারপর পুলিশকে খবর দিলে,পুলিশ সহ দমকল বাহিনীর সদস্যেরা গিয়ে লাশ উদ্ধার করেছেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন,মাতামুহুরী নদী থেকে মংছিলা নামের এক যুবককের ভাসমান লাশ করি। নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকায় উদ্ধারকৃত মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর