শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রোহিঙ্গা শিবির পরিদর্শনে জতিসংঘের সহকারী সেক্রেটারি

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

এস এম আনোয়ার ::
কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন জতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল উনাইসি লুতু ভুনিওয়াকা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল উনাইসি লুতু ভুনিওয়াকা উখিয়া উপজেলার কুতুপালং ২ নাম্বার, দুপুরে বালুখালী ৮ নাম্বার এবং ২০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশ পরিদর্শন করেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানিয়েছেন, পরিদর্শনকালে তিনি সেখানে রোহিঙ্গাদের পাশাপাশি রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তায় যুক্ত অন্যান্য সংস্থা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং শরনার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন, সেটা সরেজমিনে জানা ও বোঝার চেষ্টা করেন।
এর আগে জাতিসংঘের সহকারী মহাসচিব সোমবার সকালে কক্সবাজারে আসেন। সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে বৈঠক করেন। পরে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথেও বৈঠক করেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর