শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

এডভোকেট মোঃ শাহ্ আলম এর ১১ মৃত্যু বার্ষিকী আজ

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি, এজিপি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ আলমের ১১তম মৃত্যু বার্ষিকী ১১ অক্টোবর বুধবার। তিনি ২০১২ সালের ১১ ই অক্টোবর কক্সবাজার শহরের উত্তর টেকপাড়ার জনতা সড়কস্থ নিজ বাসবভনে ইন্তেকাল করেন। তিনি ১৯৩৮ ইং সালের ১০ ই সেপ্টেম্বর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ননের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। এড. শাহ্ আলম ১৯৭৬ সালে কক্সবাজার জেলা বারে যোগদান করেন। তিনি কক্সবাজার জেলা বারে যোগদানের পূর্বে স্বল্প সময়ের জন্য চট্রগ্রাম জেলা বারে কর্মরত ছিলেন। তিনি জীবদ্দশায় চকরিয়া উপজেলায় কৈয়ারবিল হাইস্কুল প্রতিষ্ঠায় সক্রিয় ভুমিকা পালন করেন। এছাড়া চকরিয়া কলেজ প্রতিষ্ঠাসহ কৈয়ারবিলের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা ঘাট ও বিভিন্ন উন্নয়ন ও প্রতিষ্টায় ব্যপক ভুমিকা পালন করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত হামিদ উল্লাহ্ সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মানের জন্য জমি দানসহ উন্নয়ন কার্যে সক্রিয় ভুমিকা পালন করেন। আইন পেশায় নিযুক্ত থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে চকরিয়া বারের সভাপতি, কক্সবাজার জেলা বারের সহ-সভাপতি ও সদস্য হিসাবে বিভিন্ন মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বন বিভাগের কৌশলী, দীর্ঘ ৮ বছর এজিপি, এবং মৃত্যুর আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কৌশলী হিসাবে নিযুক্ত ছিলেন।
আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সর্বস্তরের জনসাধারনকে মরহুমের আতœার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর