শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ :
রামুতে বাঁকখালী নদীর দুই তীরে হাজারো মানুষের মারো মারো ধ্বনি আর নাচে গানে উৎসব আমেজে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। রানার্স আপ হয়েছে অফিসেরচর বিটিসিএল নৌ দল এবং তৃতীয় স্থান লাভ করেছে অফিসেরচর কৃষক ক্লাব নৌ দল। প্রতিযোগিতায় অফিসেরচর দ্য ইয়াং বাহুবলীর মো. তাহসিন সেরা খেলোয়াড় এবং অফিসেরচর বিটিসিএল মো. জসিম উদ্দিন সেরা মাঝির পুরস্কার পান।
রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের উদ্যোগে শুক্রবার, ২০ অক্টোবর বাঁকখালী নদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশের্^ বাঁকখালী নদীতে অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ দেখার জন্য দুপুর হতে দূরদূরান্তের হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে নদীর দুই তীর। জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হয়।
আয়োজকরা জানান- অফিসেরচর গ্রামের চারটি নৌ দল এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। দলগুলো হলো- অফিসেরচর কৃষক ক্লাব, অফিসেরচর বিটিসিএল, অফিসেরচর রাউনাফ ও অফিসেরচর দ্য ইয়াং বাহুবলী। চারটি দলের মধ্যে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনসহ মোট ১৪ ফাড়ি খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা গোলাম কবির, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়–য়া, বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল হক কোম্পানী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হোসাইন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ক্রীড়া সংগঠক আছাদ উল্লাহ, ব্যবসায়ি জামাল হোসেন, এডভোকেট তানভীর শাহ, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাংবাদিক কপিল উদ্দিন ও মো. সাইদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ক্রীড়া সংগঠক আরিফুল ইসলাম।
খেলা পরিচালনায় ছিলেন- ক্রীড়া সংগঠক আছাদ উল্লাহ, এডভোকেট তানভীর শাহ, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও তাওহীদ কাদের মুরাদ। সার্বিক সহযোগিতায় ছিলেন- মো. নুর হোসেন, মো. কলিম উল্লাহ, মো. আবদুর রহিম বাবুল, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ স্বপন প্রমূখ। সফলভাবে ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সর্বস্তুরের ক্রাড়ীমোদীদের ধন্যবাদ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর