শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

ঘূর্ণিঝড় ‘হামুন’: বিপদ সংকেতের মাঝে ও পর্যটক:চলছে জেটস্কি

নিউজ রুম / ১৪৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বংগোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় আমুনে মোকাবেলায় কক্সবাজারে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ করে সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সাগরে না নামতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে। ৬ নং বিপদ সংকের মাঝে ও পর্যটকরা সাগরে নেমে গোসল আর আনন্দ করছে। জেটস্কি গুলো চলানো হচ্ছে। ফলে যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে ।

ঘূর্ণিঝড় আমুনের প্রভাবে গতকাল রাত থেকে কক্সবাজার ও উপকূল এলাকায় বৃষ্টি হচ্ছে। এ ছাড়া  আজ মঙ্গলবার ও কাল বুধবার কক্সবাজার সমুদ্র উপকূলসহ সারা দেশে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস। কক্সবাজার সমুদ্র উপকূলকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। উপকূলের নৌযান এবং মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

ঘুর্ণিঝড় আমুনে মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। উপকুল এলাকায় লোকজনদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।


আরো বিভিন্ন বিভাগের খবর