শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সদরে যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে তিন কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
সাইফুল ইসলাম বলেন, শনিবার সকালে কুষ্টিয়া হতে যাত্রীবাহী বাস যোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এ খবরে বিজিবির একটি দল কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে কক্সবাজার শহরমুখি সন্দেহজনক একটি বাস আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে সন্দেহজনক এক ব্যক্তি বাস থেকে লাফ দিয়ে কৌশলে পালিয়ে যায়।
“ পরে বাসটিতে তল্লাশী চালিয়ে একটি ব্যাগের ভিতরে পাওয়া যায় ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন। “
উদ্ধার করা কোকেনগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর