শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ভারপ্রাপ্ত মেয়র সেতু : বিদেশ যাচ্ছে মেয়র মাহবুব

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নুরুল আলম :

চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। ৭ ডিসেম্বর তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি অবস্থান করবেন বলে জানা গেছে। তাঁর অনুপস্থিতিতে আগামী ১০ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র—১ সালাউদ্দিন সেতু। এ জন্য তাঁকে দাপ্তরিক কাজ সমূহ বুঝিয়ে দেন মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

এ বিষয়ে প্যানেল মেয়র—১ সালাউদ্দিন সেতু বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে  পালন করার চেষ্টা করবো। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।
কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যাতে চিকিৎসা শেষে সুস্থভাবে আবারো ফিরে এসে আপনাদের খাদেম হিসেবে সেবা করতে পারি।


আরো বিভিন্ন বিভাগের খবর