শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

জন্মদিনে পথশিশুদের খাওয়ালেন ওসমান গণি

নিউজ রুম / ১৯০ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নিজের জন্মদিনে ১২০ জন ছিন্নমূল এতিম-পথশিশুকে খাওয়ানোর মাধ্যমে জন্মদিন পালন করলেন ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ওসমান গণি।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের কবিতা চত্বর সৈকত পয়েন্টে খাবারের আয়োজনটি করা হয়। এ সময় ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

হাফেজ ওসমান গণি বলেন, ‘আমার জন্মদিনটা আমি ধুমধাম করে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের সাথে নিয়ে বড় পরিসরে পালন করতে পারতাম। কিন্তু ভেবেছি জন্মদিনটা অনাদর অবহেলায় বড় হওয়া ছিন্নমূল পথশিশু ও এতিমদের খাওয়ানোর মাধ্যমে উদযাপন করবো। তাই সৈকতের কবিতা চত্বর পয়েন্টে ক্ষুদ্র প্রয়াসে ১২০ জন এতিম-পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। এতে মনে হলো অন্যান্য সময়ের চেয়ে কয়েক হাজার গুণ বেশি আনন্দ পেয়েছি।’

তিনি বলেন, ‘এই পথশিশুদের আমাদের সন্তান, ভাই-বোন মনে করে ভালোবাসা উচিত। তাদের কখনো অবহেলা ও অনাদার করা যাবে না। একবেলা খাওয়ানোর মাধ্যমে ওদের আনন্দ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’


আরো বিভিন্ন বিভাগের খবর